1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আফ্রিকায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি: ডিসিসিআই সভাপতি বাসের পর এবার খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ রোহিঙ্গাদের গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ নতুন আলুর বাজার চড়া গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দিল বাহিনী ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের আভাস টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ সাভার-আশুলিয়া-গাজীপুরে বন্ধ শতাধিক কারখানা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর)ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাতের আগে বৃষ্টি ঝরাত ঝরাতে দুর্বল হয়ে গেছে ‘আকভান’। ‘প্রবল ঘূর্ণিঝড় আকভান’ এখন ‘দুর্বল’ হয়ে আঘাত হানতে শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর-আইএমডি।

ভারতের আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তার অবস্থান। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ