1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

ভারতের ১শ’ কোটি ডলার ঋণও পদ্মাসেতুতে!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুলাই, ২০১২
  • ১২৪ Time View

ভারতের প্রতিশ্রুত ১শ’ কোটি ডলার ঋণের অর্থ বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে খরচ করতে পারবে। দেশটির একজন উর্ধ্বতন কর্মকর্তা এ কথা বলেছেন। একটি বার্তা সংস্থাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাংক যেহেতু পদ্মাসেতুতে তার অর্থায়ন প্রত্যাহার করেছে সেহেতু ভারতের প্রতিশ্রুত ঋণের অর্থ বাংলাদেশ সরকার পদ্মাসেতু প্রকল্পে ব্যবহার করলে তাদের কোনো আপত্তি থাকবে না।

তিনি বলেন, ঋণের ব্যাপারে ভারতের শর্তই ছিলো বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী অর্থ খরচ করতে পারবে। এ অবস্থায় বাংলাদেশ পদ্মাসেতু প্রকল্পে এ অর্থ ব্যয় করতে পারবে।
নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরও বলেন, পদ্মাসেতু একটি বৃহৎ প্রকল্প এবং এতে অনেক অর্থের প্রয়োজন হবে। তবে ভারতীয় ঋণের অর্থে প্রকল্পের কাজ শুরু করা অবশ্যই সম্ভব।

এদিকে, বিষয়টিকে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা একটি জটিল পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। তারা বাংলাদেশের ওই বার্তা সংস্থাটিকে বলেছেন, হুট করেই এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ভারতীয় ঋণের অধিকাংশ অংশই অবকাঠামো উন্নয়নে বিশেষত রেলওয়ে উন্নয়নে ব্যয় করার কথা রয়েছে।

এ ব্যাপারে কোন আনুষ্ঠানিক প্রস্তাবও এ পর্যন্ত পাওয়া যায়নি। তেমন প্রস্তাব পেলেই কেবল এ নিয়ে কথা বলা সম্ভব, বলেন ইআরডি’র কর্তাব্যক্তিরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ