1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ভারতের রক্ষণ ভেঙে প্রথমার্ধে দুই গোল ব্রাজিলের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View

প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। আজ শনিবার রাত ৮টায় কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হওয়া এই ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল।

খেলার শুরুতেপাঁচবারের বিশ্বকাপজয়ীব্রাজিলকে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি। তাদের আক্রমণগুলোতেও তেমন জোর ছিল না। অবশেষে ২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি।

দ্বিতীয় গোলটিও প্রায় একই ধরনের। ৪২ মিনিটে বক্সের ডানদিক থেকে শট নিয়েছিলেন পেদ্রো। এবার গোলরক্ষকের হাতে লেগে বল ঢুকে যায় জালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ