1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

ব্যবসা শুরু করলেন ফারিয়া শাহরিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ Time View

অভিনেত্রী ফারিয়া শাহরিন ক্যারিয়ার শুরু করেছিলেন লাক্স সুন্দরী সুন্দরী প্রতিযোগিতার অন্বেষণের মাধ্যমে। এরপর পরিচিতি পান নাটকে। কাজ করেছেন সিনেমাতেও।

সর্বশেষ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে তুমুল আলোচিত হন।

এবার এই তারকা হাজির হতে যাচ্ছেন নতুন পরিচয়ে। অনলাইনে প্রসাধনী ব্যবসা শুরু করছেন ফারিয়া। যুক্তরাষ্ট্র থেকে প্রসাধনী এনে দেশের ভোক্তাদের কাছে বিক্রি করবেন। এজন্য একটি ফেসবুক পেজও চালু করেছেন। নাম দিয়েছেন ‘কমপ্লিমেন্ট ইউর মিরর’।

ফারিয়া শাহরিন বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই ব্যবসার ঘোষণা দিয়েছেন। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, ‘‘বিসমিল্লাহ, খুলেই ফেললাম আমার পেজ ‘কমপ্লিমেন্ট ইউর মিরর’। আপনাদের সবার দোয়া ও অনুপ্রেরণা চাই। আমি নিশ্চিত করছি যে, আপনাদের সেরা পণ্যটি দেব এবং কখনো অভিযোগ করার সুযোগ দেব না।”

এর আগে আরেকটি স্ট্যাটাসে ফারিয়া লেখেন, ‘আমরা কম বেশি সবাই ম্যাকের পণ্য ব্যবহার করি। সুতরাং ম্যাকের পন্য দিয়েই যাত্রা শুরু করলাম। এই ব্রান্ডের যার যা লাগবে তা ইনবক্সে আমাকে জানাতে পারেন। পণ্যের গুণগত মান শতভাগ নিশ্চিত করব। আমি অভিযোগ করার সুযোগটি দিতে চাই না। কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। সবার দোয়া ও প্রেরণা চাই।’

শোবিজ জগতের অনেকেই অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন। কেউ খুলেছেন ফ্যাশন হাউজ, কেউ দিয়েছেন রেস্তোরাঁ। এই তালিকায় আছেন সুজানা জাফর, অপূর্ব, মোশাররফ করিম, অহনা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ