1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

বেবি বাম্প প্রকাশ্যে আনলেন মাহিয়া মাহি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৮৭ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির মা হওয়ার সময় ঘনিয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে তার বেবি বাম্প। আর এই জার্নিটা দারুণ উপভোগ করছেন ‘পোড়ামন’ নায়িকা। বেবি বাম্পের ছবি ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গেও ভাগ করে নিলেন তিনি।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাহি তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। যেখানে ধরা পড়েছে তার বেবি বাম্প। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পাশে কোনো বহুতল ভবনে দাঁড়িয়ে আছেন মাহি। তার দৃষ্টি আটকে আছে, উত্তাল সমুদ্রের ঢেউয়ে। পরনে ঢিলেঢালা পোশাক। কাঁধে স্বামী রাকিব সরকারের মায়ার হাত।
জানা গেছে, স্বামী রাকিবের সঙ্গে মাহি এখন কক্সবাজারে আছেন মাহি। বেড়াতে গিয়ে হোটেল রিসোর্টের রুমে ছবিগুলো তুলেছেন।
২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর তার সঙ্গে বিচ্ছেদ ঘটে। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে গাঁটছড়া বাধেঁন মাহি; তাদের সংসারেই প্রথম সন্তানে আগমন ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ