1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

বুড়িগঙ্গা তীরের ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ১৬৭ Time View

বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ১৫০টি অবৈধ স্থাপনা আজ বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।

চকবাজার থানাধীন সোয়ারীঘাট, কামালবাগ, ইসলামবাগ এবং লালবাগ থানাধীন কিল্লারমোড় লবণ কারখানা এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা দেড় শ ছোট-বড় অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয়।

বেলা দুইটার দিকে কিল্লারমোড় এলাকার একটি লবণের কারখানার টিনশেডের গুদাম ও ছাপড়া ঘর উচ্ছেদ করতে গেলে জমির মালিকানা দাবিদার মুনসুর আনমের পক্ষে তাঁর চাচা হাজি নুর আমিন জমির কাগজপত্র নিয়ে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ও উচ্ছেদ পরিচালনাকারী লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এটা আমার ভাতিজা মুনসুর আনমের পৈতৃক সম্পত্তি। বাকচান খা মৌজায় সিএস ৪০, আরএস ১০ এবং এসএ ৩১ দাগে ৩ একর ৩০ শতাংশ জায়গা রয়েছে। আমরা ১ একর জায়গায় শামা সল্টের কারখানা করেছি। বাকি ২ একরের বেশি জায়গা নদীতে রয়েছে।’ তাঁর অভিযোগ, সরকার কোনো নোটিশ না দিয়ে গুদামঘর ও স্থাপনা ভেঙে দিয়েছে।

ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের নির্দেশে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। নদীর জায়গা কাউকে দখল করতে দেওয়া যাবে না। যদি কেউ অবৈধভাবে নদীর জায়গা দখল ও স্থাপনা গড়ে তোলে, তবে অবৈধ দখলদার যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে ছিলেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, বন্দর কর্মকর্তা মো. শহীদ উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ