1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

বিশ্ব এখনও করোনামুক্ত হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৬ Time View

বিশ্ব এখনও করোনা মহামারি থেকে মুক্ত হয়নি বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড-১৯ বিষয়ক প্রধান মারিয়া ভ্যান কারখোভ।

ডব্লিউএইচও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সরাসরি বক্তব্যে মারিয়া এই সতর্কতার কথা বলেন।

ডব্লিউএইচওর এ কর্মকর্তা বলেন, যদিও অনেকে মনে করছেন করোনা মহামারি প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু এই মহামারির ঝুঁকি এখনও শেষ হয়ে যায়নি।

মারিয়া বলেন, পরিস্থিতি এখনও অবিশ্বাস্য রকমের ভয়ানক। এই ভাইরাসের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।

করোনাভাইরাস ও টিকা নিয়ে ভুল তথ্যের ছড়াছড়ির কারণে মানুষের মৃত্যু বাড়ছে বলেও সতর্ক করেন ডব্লিউএইচওর কোভিড-১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া।

মারিয়া বলেন, গত সপ্তাহে বিশ্বে ৩১ লাখ মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন আরও ৫৪ হাজার মানুষ। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার কাছে এই তথ্য এসেছে। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বে কমপক্ষে ৪৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচওর কোভিড-১৯ বিষয়ক প্রধান বলেন, যেসব মানুষ টিকা নেননি, এখন তারাই বেশি করোনায় সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ