1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বিশ্বব্যাংকের অর্থায়নে সরকার আশাবাদী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
  • ১২১ Time View

পদ্মাসেতুর প্রকল্প নিয়ে এখনো বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মন্ত্রিসভার বৈঠকে  জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এক প্রশ্নের উত্তরে মোশাররাফ বলেন, “সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কথা প্রসঙ্গে বলেছেন, পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংক ও অন্য দাতা সংস্থাগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে।”

অর্থমন্ত্রী বলেন, “পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের ব্যাপারে সরকার এখনো আশাবাদী।”

মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শুদ্ধাচার (ন্যাশনাল ইন্টিগ্রিটি) কৌশলের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মোশাররাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ