1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজ নিতে বিমান ও পর্যটন মন্ত্রী কাঠমান্ডুতে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৭০ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল মঙ্গলবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে সোমবার ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজ-খবর নিতে মঙ্গলবার তিনি সেখানে যান।
বিমান বন্দরে তিনি নেপাল সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সেখানে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের অবস্থা নিয়ে আলোচনা করেন।
এরপর মন্ত্রী নরভিক হাসপাতালে দুর্ঘটনায় চিকিৎসাধীন ইয়াকুব আলীকে দেখতে যান। সন্ধ্যায় তিনি নেপাল সিভিল এভিয়েশনের একটি ব্রিফিং এ যোগ দেবেন।
সোমবার কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ৪৯ জন প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ