1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বিপিএল নতুন সূচিতে প্রথম ম্যাচ খেলেবে কুমিল্লা-চিটাগং

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ১৫২ Time View

13বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। গত ৪ নভেম্বর এ টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে এখনও মাঠে বিপিএলের বল গড়ায়নি।

বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়েছে, নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচে শিরোপাধারী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস।

বৃষ্টির জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগির পর বিসিবি গত শনিবার জানায়, ম্যাচগুলো আবার আয়োজন করা হবে। পরদিন ঘোষণা করা হলো টুর্নামেন্টের নতুন সূচি।

ঢাকায় প্রথম পর্ব শেষ হবে ১৪ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে চট্টগ্রাম পর্ব, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ঢাকায় শেষ পর্ব শুরু ২৫ নভেম্বর।

৬ ডিসেম্বর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৭ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার। ৯ ডিসেম্বর ফাইনালের জন্য থাকবে রিজার্ভ ডে। টুর্নামেন্টে মোট ম্যাচ ৪৬টি।

ঢাকায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ