1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

বিজেপিতে যোগ দিচ্ছে না সৌরভ গাঙ্গুলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৭৪ Time View

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে সেলিব্রেটিদের দলে ভেড়াতে চাইছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা বিজেপি ও তৃণমূলে দলে যোগ দিয়েছেন। ক্ষমতাসীন দল বিজেপি চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী তাদের দলে যোগ দিক।

কলকাতায় তৃণমূলের প্রভাব কমাতে বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপক্ষে হেভিওয়েট সেলিব্রেটিদের দাঁড় করাতে। সেক্ষেত্রে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বিধানসভায় দলের মনোনয়ন দিতে চাইছে বিজেপি।

ইতোমধ্যে গাঙ্গুলীকে প্রস্তাবও দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। এমন খবরে কলকাতাজুড়ে গত কয়েকদিনের গুঞ্জন- আগামী ৭ মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় হাজির হবে সৌরভ। সেদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি। কিন্তু না, এক শব্দেই সেই গুঞ্জনকে থামিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। জানালেন, বিজেপিতে যোগ দেবেন না তিনি। মূলত কোনো দলেই যোগ দিতে রাজী নন সৌরভ। রাজনীতির মাঠে আপাতত নামার কোনো ইচ্ছা নেই জনপ্রিয় এই ক্রিকেটারের।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সৌরভ এখনই রাজনীতির ময়দানে ব্যাট করতে আগ্রহী নন। সৌরভ তার এ চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিজেপি হাইকমান্ডকে জানিয়েও দিয়েছেন। অবশ্য গত মঙ্গলবারই সৌরভ তার সিদ্ধান্তের কথা কিছুটা স্পষ্ট করেছিলেন।

বিজেপিতে যোগদানের খবরে সেদিন ভারতে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়াকে সৌরভ বলেছিলেন, যা শুনেছেন সবটাই ভুল। রাজনীতিতে নামছি না। ব্রিগেডে যাচ্ছি না।
খবর আনন্দ বাজার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ