1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের প্রস্তাব রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৫৭৯ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠনের প্রস্তাব উত্থাপন করে বিএনপি ও তার শরিকরা দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে।
‘বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট রাজনীতির নামে দীর্ঘদিন থেকে অগণতান্ত্রিক কার্যকলাপে লিপ্ত ছিল’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কাজ করলেও শেষ পর্যন্ত তারা সার্চ কমিটিতে অংশগ্রহণ করেছে।
তথ্যমন্ত্রী শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলার গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী ইনু সার্চ কমিটিতে বিএনপির অংশগ্রহণ কুটচাল কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপি কি সিন্ধান্ত নেয়, তা জানার পর এটা বোঝা যাবে।
আজ সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সুধীজনদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম-সাধারণ সস্পাদক জিল্লু রহমানসহ দলীয় নেতা কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী পরে মিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই অনুষ্ঠানে যোগদেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ