ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ফেইসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশের পর কারাগারে যাওয়া সেই নারীকে জামিন দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম ৫০০ টাকার মুচলেকায় তাকে জামিন দেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান।
সেইসঙ্গে আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
কারামুক্ত হনুফা আক্তার সাথী (৩০) উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
এর আগে সোমবার বিকালে সাথী আক্তারকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা-পুলিশ।
রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেইসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, “বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।”
ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
তবে সাথী আক্তারের ফেইসবুক লাইভে সরকারবিরোধী কোনো বক্তব্য পাননি বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন
মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস
ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা
কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা