1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

প্রবাসী আয় ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক-নগদের চুক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View

প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ওয়ান ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এ চুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরাও সহজে প্রবাসী আয় গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়া। ওয়ান ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম।

চুক্তির আওতায় প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারবেন। ওয়ান ব্যাংকের মাধ্যমে পাঠানো এসব অর্থ গ্রাহকের নগদ ওয়ালেটে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরাও ২৪ ঘণ্টা অর্থ গ্রহণ ও ব্যবহারের সুযোগ পাবেন।

এ ছাড়া ওয়ান ব্যাংকের ন্যানো লোনসহ বিভিন্ন ঋণ এবং মাসিক সঞ্চয় প্রকল্পের (ডিপিএস) কিস্তি নগদের মাধ্যমে পরিশোধের সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূঁইয়া বলেন, ওয়ান ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্বের ফলে নগদ ওয়ালেটের মাধ্যমে গ্রাহকদের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিধি বাড়বে। বিশেষ করে, প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি গ্রাহকের ওয়ালেটে পৌঁছালে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেকোনো সময় তা গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা চালু হলে গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম বলেন, সারা দেশে নগদের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে যেসব প্রত্যন্ত এলাকায় ব্যাংকের শাখা খোলা সম্ভব নয়, সেসব এলাকার গ্রাহকদের কাছেও প্রবাসী আয় বিতরণ এবং ঋণ ও ডিপিএসের কিস্তি পরিশোধের সুবিধা পৌঁছে দেওয়া যাবে।

তিনি আরও বলেন, নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়ান ব্যাংকের ন্যানো লোন সেবা চালুর সম্ভাবনাও যাচাই করা হবে। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন সেবা চালুর লক্ষ্য রয়েছে দুই প্রতিষ্ঠানের।

অনুষ্ঠানে নগদের রেমিট্যান্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার, সিনিয়র ম্যানেজার শাহ ইমরান ও পাঈক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফর, পাবলিক সেক্টর বিভাগের ইভিপি এ কে এম সালাহ উদ্দিন খান, আন্তর্জাতিক বিভাগের ইনচার্জ চৌধুরী মাকসুদুল হক, পাবলিক সেক্টর বিভাগের ভিপি আসমা নূরজাহান এবং রেমিট্যান্স বিভাগের ইনচার্জ এ কে এম আবদুল্লাহ আল মামুনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ