1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
টোকিওর মত পরিচ্ছন্ন ঢাকা গড়তে চান তারেক রহমান সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত: বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থী‌দের ভাঙচুর রংপুরে ড্রামট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা সেই নারীর জামিন সাদমানকে সেঞ্চুরির অপেক্ষায় রেখে দিন শেষ করলো বাংলাদেশ স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয় মেলার মাঠে এবার শেকৃবি শিক্ষার্থীদের গেট ও স্টল ভাঙচুর রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী প্রবাসী আয় ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক-নগদের চুক্তি বাংলাদেশেও ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাব, ঢাকাসহ সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

সাদমান ইসলামের সঙ্গে জমে ওঠা জুটিটা বড় হচ্ছিল তাওহিদ হৃদয়ের। ফিফটির কাছে ছিলেন তিনি। তবে অসময়ে তাকে থামতে হলো। কোনো বোলার নন, হৃদয় থামলেন পেশির টানে। ৪২ রানে আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন ডানহাতি ব্যাটার।

মাঠ ছাড়ার আগে নন-স্ট্রাইকিং প্রান্তেই অস্বস্তি অনুভব করছিলেন হৃদয়। পরে একটি স্কয়ার কাট করতে গিয়ে সমস্যা হলো অনেক। তীব্র ব্যথা নিয়ে শুয়ে পড়লেন মাঠে। পরে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো বাইরে।

এই সময় ৬৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৮ রান। হৃদয় একাদশে এসেছিলেন মুশফিকুর রহিমের চোটে। এবার তিনি নিজেও পড়ে গেলেন চোটে।

হৃদয় বেরিয়ে যাওয়ার পর ক্রিজে আসেন লিটন দাস। সেঞ্চুরির কাছে (৯৬) থাকা সাদমান ইসলামকে সঙ্গ দিচ্ছিলেন তিনি। ৭০ ওভারে ২০৭ রান হওয়ার পর আলো কম থাকায় আম্পায়াররা খেলা বন্ধ রাখেন। যদিও খালি চোখে বেশ আলোই দেখা যাচ্ছে। এমনকি রোদের দেখাও আছে এখনো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ