1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
টোকিওর মত পরিচ্ছন্ন ঢাকা গড়তে চান তারেক রহমান সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত: বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থী‌দের ভাঙচুর রংপুরে ড্রামট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা সেই নারীর জামিন সাদমানকে সেঞ্চুরির অপেক্ষায় রেখে দিন শেষ করলো বাংলাদেশ স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয় মেলার মাঠে এবার শেকৃবি শিক্ষার্থীদের গেট ও স্টল ভাঙচুর রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী প্রবাসী আয় ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক-নগদের চুক্তি বাংলাদেশেও ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাব, ঢাকাসহ সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত: বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থী‌দের ভাঙচুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেইট ও কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়েছে।

মাঠটি পুনরুদ্ধারের দাবিতে বুধবার সকালে মিছিল নিয়ে সেখানে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা মেলার গেইট ও স্টল ভাঙচুর করেন।

বর্তমান স্থান থেকে বাংলাদেশ সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে মাঠে থাকা মেলার গেইট ও স্টল ভাঙচুর করা হয়।

শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার তারা কর্তৃপক্ষকে বলেছিলেন যেন মেলা সরিয়ে নেওয়া হয়। সেজন্য সময়ও বেঁধে দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি না দেখে তারা মাঠে গিয়েছেন।

মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, “আমরা এখনই গেইট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।”

শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্ররা মাঠে এসেছিল। গেইটসহ দুয়েকটা ছোট স্থাপনা ভাঙচুর করেছে। তাদের দাবি জানিয়ে পরে আবার চলে গেছে।”

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয় স্থাপনের জন্য পুরোনো বাণিজ্য মেলার মাঠের সয়েল টেস্টের কাজ চলার সময় বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “ওই মাঠে সচিবালয় স্থানান্তরের কথা রয়েছে। তবে ৫ অগাস্টের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে মাঠ গবেষণার জন্য একটি ইনস্টিটিউট ধরনের প্রতিষ্ঠান করতে চেয়েছিলেন। এ কারণে তারা সচিবালয় স্থানান্তরের বিরোধিতা করে আসছিলেন।

“তারই ধারাবাহিকতায় আজকের এই ভাঙচুর। এই ঘটনায় আমাদের আসলে করার কিছু নেই। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণপূর্তের সঙ্গে কথা বললে ভালো হয়।”

ভাঙচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ