1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বাংলায় অশান্তি হতে দেব না : মমতা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মে, ২০২১
  • ৫১ Time View

টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার (৫ এপ্রিল) ১১টার দিকে কলকাতার রাজভবনে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল জগদীপ ধনকর শপথ বাক্য পাঠ করান। এ সময় তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে রাখা সংক্ষিপ্ত বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার জনগণ অশান্তি পছন্দ করে না। আমি বাংলায় কোনো অশান্তি হতে দেব না। কেউ বাংলায় অশান্তি সৃষ্টির পায়তারা করলে তাকে কঠোর হস্তে দমন করতে আমি পিছপা হব না।

শপথ নিয়েই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জানান, তার প্রথম কাজ রাজ্যে করোনা সংক্রমণ পরিস্থিতির মোকাবিলা করা।

সীমিত অতিথিদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে সকলের কাছে দুঃখ প্রকাশ করে মমতা বলেন, সবাইকে নিয়ে শপথ অনুষ্ঠানের ইচ্ছা ছিল, কিন্তু মহামারির কারণে তা সম্ভব হলো না।

এদিকে, করোনা মহামারির কারণে আজকের শপথগ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে আয়োজন করা হয়েছে। শপথ অনুষ্ঠানে মাত্র ৫০ জনকে অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এই তালিকায় নাম ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আমন্ত্রণ পান ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ