1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

বাংলায় অনুপ্রবেশকারী ঠেকানো হবে, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯
  • ৫৫ Time View

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে জনসভা করেছেন বিজেপির সভাপতি অমিত শাহ। সেই সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন তিনি। মমতা ব্যানার্জির সরকারকে উপড়ে ফেলার হুঙ্কারও দিয়েছেন তিনি।

কিন্তু তাকে বিশেষ আমল দিতে নারাজ রাজ্য তৃণমূল। বিজেপি সভাপতির মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তার দাবি, আর বেশি দিন নেই তাদের। সে কারণে মরিয়া হয়ে উঠেছে।

মঙ্গলবার মালদহে অমিত শাহর জনসভা শেষ হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে লাইভ ভিডিওতে দলের প্রতিক্রিয়া জানান ডেরেক ও’ব্রায়েন।

তিনি বলেন, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয় বিজেপি। বাংলার সংস্কৃতি একেবারেই বোঝে না। বরাবরের মতো তাদের বক্তৃতা অত্যন্ত নিম্নরুচির। ভুল তথ্যে ভরা। আসলে শূন্য পাওয়ার দিকে এগোচ্ছে তো! জানে সময় এসেছে। তাই মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক আতঙ্ক গ্রাস করেছে তাদের। কেউ কেউ আবার বলছেন, পাগল হয়ে গেছে বিজেপি। আবার দু’টোই হতে পারে।

মালদহের সভায় অমিত শাহ বলেন, রাবনের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল, আর এ তো মমতার শাসন! হেলিকপ্টার নামার অনুমতি না দিলে এ বার থেকে হেলিকপ্টার থেকে ভাষণ দেব। কিন্তু মমতা দিদির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

তিনি আরো বলেন, এই মহাজোট স্বার্থের জোট। আমরা বলছি গরিবি হটাও, বিরোধীরা বলছে মোদি হটাও। তাই সাবধান হয়ে যান। পদ্মফুলে ভোট দিন।

তিনি আরো বলেন, বিজেপিকে ক্ষমতায় আনুন, একজন অনুপ্রবেশকারীও বাংলায় ঢুকতে পারবে না। সব হিন্দু শরণার্থীকে বলছি, বিজেপি তাদের নাগরিকত্ব দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ