1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন, বিমান যোগাযোগ জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আজ (বুধবার, ৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে জার্মান রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত লটজ নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এফটিএ দ্রুত চূড়ান্ত করা এবং বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান।

বাংলাদেশে নির্বাচন পরবর্তী স্থিতিশীলতার কথা তুলে ধরে তিনি জানান, দেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের উন্নয়নে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদানের প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উভয় পক্ষ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ-ইইউ সম্পর্ক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগ বাংলাদেশ-জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করবে।—বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ