1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৬০ Time View

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠাবে ভারত।

গত বুধবার ভারতীয় নির্বাচন কমিশনার সুনিল অরোরার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বৈঠকের পর ভারতীয় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ভারতীয় নির্বাচন কমিশনের তিন থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ নির্বাচনের কাছাকাছি সময় ঢাকায় পৌঁছবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ভারত সরকার ইতোমধ্যেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভারতীয় সাংবাদিকদের একটি দল বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে যাবে।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে বাংলাদেশে যেতে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদনপত্র জমা দিয়েছে।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, তারা ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে ইচ্ছুক বিবিসি, সিএনএন, ডিডব্লিউ এবং অন্যান্য বিদেশী ও স্থানীয় গণমাধ্যমের ৪০টির অধিক আবেদনপত্র পেয়েছেন।

এছাড়াও নির্বাচন কভার করতে কলকাতা ভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদের একটি দল পৃথকভাবে ঢাকায় আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ