1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

বাংলাদেশিকে ৪০ বছর কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র আদালত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ১৭২ Time View

mahfuz haqueবাংলাদেশি বংশোদ্ভূত মাহফুজ হককে ৪০ বছর কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্টেউবেন কাউন্টির জনাকীর্ণ আদালত এই রায় ঘোষণার পর মাহফুজ কান্নায় ভেঙ্গে পড়েন।

সোমবার সুপেরিয়র কোর্টের বিচারক উইলিয়াম ফি রায় ঘোষণা করেন। মাহফুজের বিরুদ্ধে প্রেমঘটিত ঘটনায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয়।

জানা যায়, বাংলাদেশী বংশোদ্ভূত মাহফুজ (৪৭) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য থেকে ২৫ বছর আগে স্বদেশে পালিয়ে এসেছিলেন। তার সাবেক প্রেমিকা ক্রিস্টিন মাটজফেল্ডের সঙ্গে নতুন প্রেমিক টড কেলির মেলামেশার বিষয়টি মেনে নিতে না পেরে তিনি টডকে নির্মম ছুরিকাঘাতে হত্যা করেছিলেন।

মাহফুজ বৈধভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন। ১৯৮৯ সালের ৯ আগস্ট উপর্যুপরি ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ টড কেলিকে হ্যামিল্টনে তার নিজ বাড়িতে হত্যা করেন মাহফুজ।

গত বছর নভেম্বরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। কেলিকে হত্যার পর মাহফুজ যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে গ্রেফতার হন মাহফুজ। নয়াদিল্লিতে টেবিল টেনিসের একটি প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের সময় তাকে আটক করা হয়। গত বছর জুলাইয়ে তাকে ইন্ডিয়ানাতে পাঠিয়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ