1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

বঙ্গোপসাগরে ঝড়ে নিখোঁজ আরও ২৪ জেলে উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ১৩৬ Time View

ঘুর্ণিঝড় ‘মোরা’র কারণে বঙ্গোপসাগরে নিখোঁজ আরো ২৪ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ ধলেশ্বরী এবং অপরাজেয়। কক্সবাজারের এলিফ্যান্ট পয়েন্ট এবং কুতুবদিয়ার কাছ থেকে তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। সমুদ্রে ভাসমান অবস্থা থেকে নৌবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের সবাইকে সুস্থ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এছাড়া ঝড়ের কারণে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর ১৮টি জাহাজ, হেলিকপ্টার ও টহল বিমান কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে তল্লাশী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

৫টি গ্রুপে বিভক্ত হয়ে নৌবাহিনীর জাহাজসমূহ বাংলাদেশের পুরো সমুদ্রসীমায় একযোগে উদ্ধার অভিযান পরিচালনা করছে। একই সাথে নৌবাহিনী কুতুবদিয়া ও সেন্টমার্টিনে দূর্গতদের ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দূর্গত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও জরুরী চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ