1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী

বঙ্গন্ধুকে নিয়ে বায়োপিক এ বছর মুক্তি পাচ্ছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৯ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ এ বছরেই মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (৩ জুলাই) সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ সংসদে পাসের প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন।

জানা গেছে, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্রের পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। ২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কবলে তা পিছিয়ে এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়িয়েছে।

মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়েছে।

সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন। এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন তা জানতে চান বিএনপির হারুনুর রশীদ। অভিনয় শিল্পীরা ভারতীয় না বাংলাদেশের সেই প্রশ্ন করেন বিএনপির এ এমপি।

এর আগে জাতীয় পার্টির ফিরোজ রশীদ তার যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে মোগল আজমসহ একাধিক আন্তর্জাতিক সিনেমার নাম উল্লেখ করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে কেন ৫০ বছরে কোনও সিনেমা নির্মিত হলো না সেই প্রশ্ন তোলেন।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এই চলচ্চিত্রের সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। যদিও এটা যৌথ প্রযোজনার ছবি। এ বছর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে।’

এর আগে জনমত যাচাই বাছাই প্রসস্তাবের আলোচনায় মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে। বাংলাদেশেও কাজ হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ