1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ফেসবুক থেকে আনফ্রেন্ড করা…….

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০১৪
  • ১৩২ Time View

ফেসবুক থেকে আনফ্রেন্ড করায় একটি মেয়ের মুখে গরম পানি ছুড়ে মেরেছে এক তরুণ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের বিহারে। সেখানকার এক তরুণ অষ্টম শ্রেণী পড়ুয়া এক মেয়ের দিকে গরম পানি ছুঁড়ে মেরেছে। মেয়েটির অপরাধ- সে ওই তরুণটিকে তার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। ১৫ বছর বয়সী ওই মেয়েটির চিকিতসা চলছে মোজাফ্ফরপুর জেলার একটি হাসপাতালে। তার মুখের বিশ শতাংশই পুড়ে গেছে।

পুলিশের কাছে দেওয়া মেয়ের জবানবন্দিতে জানা গেছে, অভিযুক্ত তরুণ বুধবার মোজাফ্ফর পুরের গান্নিপুর তার বাড়ির কাছে এসেছিলো। দেখা হলে সে বলেছিলো, হারানো পরিচয়পত্র খুঁজতে এসেছে। এরপর পরই গরম পানি ছুঁড়ে মারে ছেলেটি। তখন মেয়েটির পাশে তার মা ছিলেন।

মেয়েটি জানায়, তার বাবা একজন শিক্ষক এবং ছেলেটি তার বাবার কাছে প্রাইভেট পড়তে আসতো। একবছর আগে সে তার ফ্রেন্ড রিকোয়েস্ট এ্যাকসেপ্ট করেছিলো। কারণ তাকে তখন ভদ্র ছেলে বলেই মনে হতো। কিন্তু নানা হয়রানিমূলক কথাবার্তা বলা শুরু করায় গত সপ্তাহে সে তাকে আনফ্রেন্ড করে দিয়েছে। ছেলেটির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পড়ে ছেলেটি।

মোজাফ্ফরপুর শহরে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট উপেন্দ্রকুমার জানিয়েছেন,  পুলিশ অভিযুক্তকে খুঁজছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ