1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

ফেসবুকের শেয়ারে তেমন সাড়া নেই?

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১২
  • ১৫৬ Time View

ফেসবুক পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ঐতিহাসিক মূল্য নির্ধারণ করলেও গত শুক্রবার প্রথম দিনের লেনদেনে তেমন সাড়া পাওয়া যায়নি। এযাবতকালের তৃতীয় সর্বোচ্চ মূল্য নির্ধারণ করায় কোম্পানির মূলমান একেবারে আকাশছোঁয়া হলেও দিন শেষে শেয়ারের দাম আইপিওর কাছাকাছিতে গিয়েই শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের নাসডাক পুঁজিবাজারে শুক্রবার সকালে ফেসবুকের শেয়ার লেনদেনের শুরুতে নির্ধারিত আইপিও ৩৮ ডলারের ১১ শতাংশ বেশি দামে শেয়ার বিক্রি হয়। কিন্তু শেয়ারের দাম ৪৫ ডলার ওঠার পর তা নামতে থাকে এবং দিন শেষে ৩৮ দশমিক ২৩ ডলারে নেমে যায়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফেসবুকের আইপিও তৃতীয় সর্বোচ্চ। আর এতে কোম্পানিটির মূল্যমান গিয়ে দাঁড়ায় ১০ হাজার ৪শ’ কোটি ডলার।

পুঁজিবাজারে অভিষেকের দিনেই ফেসবুকের শেয়ারে এমন আশ্চর্যজনক দূর্বলতা কোম্পানির ব্যবসায়িক ভবিষ্যত অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে এমনটি অবশ্য মনে করছেন না বিশ্লেষকরা। যদিও তারা প্রথমে শেয়ারের মূল্য ১০ থেকে ৫০ শতাংশ বাড়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন।

তারপরও এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ফেসবুকের প্রধান আন্ডাররাইটার  মরগান স্ট্যানলির মতো অনেকের কাছে হাতাশাজনকই ঠেকেছে। এর জন্য অনেকে বেশি মূল্যের আইপিওকে দায়ী করেছে। পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকে মনে করছেন আগামী সপ্তাহেও বেশ চাপে থাকে ফেসবুকের শেয়ার বাজার পরিস্থিতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ