1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

ফের আইপিএলে ফিরছেন সৌরভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৮৩ Time View

চলতি বছরের ২০২৩ মৌসুমের জন্য আইপিএলে আবারো দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এ প্রধান কর্তা। দলটির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দেখা যাবে তাকে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
দিল্লি ক্যাপিটালস দলে ঋষভ পান্থ অধিনায়ক এবং কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং। আর সে দলেই যুক্ত হতে চলেছেন সৌরভ। গেল বছরের অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন প্রিন্স অব কলকাতা। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দুটি রয়েছে সেগুলোর সঙ্গেও কাজ করবেন সৌরভ।
পিটিআইকে আইপিএলের এক কর্তা বলেন, ‘এ বছরই সৌরভ ফিরছেন দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গেছে। আগেও এ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সে দলের মালিকদের সঙ্গে সৌরভের সম্পর্কও ভালো। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।’
এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টরের দায়িত্বে ছিলেন সৌরভ। পরবর্তীতে বিসিসিআইয়ের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। বর্তমানে বোর্ডের সব রকম দায়িত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ। তাই দিল্লি দলে দেখা যেতে পারে সাবেক এ অধিনায়ককে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ