1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ফেনী আ’লীগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ১২২ Time View

fulgaziফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরামের হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে শহরের ট্রাংক রোড়ের দোয়েল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুশেন চন্দ্র শীল।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক  ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।

এর আগে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমী এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে তার গাড়িতে আগুন দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনার জের ধরে বিকাল ৪টার দিকে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ