1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

ফাইজারের টিকাও নিশ্চিত করতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৬১ Time View

মহামারি নিয়ন্ত্রণে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে কোভ্যাক্সকে চিঠি পাঠাবে বাংলাদেশ। করোনা নিয়ন্ত্রণে মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আগ্রহের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিচালিত কোভ্যাক্স কর্মসূচি থেকে বাংলাদেশে কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের বিষয়ে আগ্রহী কি না। ফাইজারের ভ্যাকসিনের সাফল্য পাওয়া গেলেও এর সংরক্ষণ ও বিতরণ নিয়ে জটিলতা আছে। সেজন্য দেশে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকা সংরক্ষণের জন্য কতটি ফ্রিজ আছে সে হিসাব করে দু’একদিনের মধ্যেই কোভ্যাক্সকে চিঠি দেয়া হবে বলে জানানো হয়।

তবে, খুব বেশি ফাইজারের টিকা সংগ্রহ করা সম্ভব না বলেও সংবাদ সম্মেলনে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, দেশে থাকা ভ্যাকসিন সংরক্ষণের মোট ফ্রিজের মাত্র দশমিক ৪ শতাংশ ফ্রিজ আছে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করার মতো।

করোনা মহামারি নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে ২০২১ সালের মধ্যে অন্তত ১৭২টি দেশে ২০০ কোটি ডোজ বিতরণের প্রতিশ্রুতি রয়েছে।

এর আগে, করোনা নিয়ন্ত্রণে অক্সফোর্ডের ভ্যাকসিন হাতে পেতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের এশীয় অঞ্চলের উৎপাদক ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ। মূলত রংরক্ষণ ও বিতরণ সুবিধার কারণেই অক্সফোর্ডের ভ্যাকসিনের বিষয়ে আগ্রহী হয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ