1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

ফাইজারের কোভিড পিলের অনুমোদন দিল ইইউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৭১ Time View

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের কোভিড পিল-প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ)। এর মধ্য দিযে ইইউয়ের দেশগুলোয় কোভিড চিকিৎসায় প্রথমবারের মতো সংযোজন হতে যাচ্ছে মুখে খাওয়া ওষুধ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইএমএ’র পক্ষ থেকে ওষুধটির অনুমোদন দেওয়া হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, কোভিডে আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকি কমায় প্যাক্সলোভিড পিল। তাই, এ চিকিত্সা নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার অনেকটা কম। এমনকি করোনার অতিসংক্রামক ভ্যারিয়্যান্ট ওমিক্রন প্রতিরোধেও বেশ কার্যকর ফাইজারের কোভিড পিল।

ইইউর স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস বলেছেন, কোভিডের গুরুতর শারীরিক জটিলতার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য প্যাক্সলোভিড পিল সত্যিকারের পরিবর্তন আনতে পারে। ওমিক্রনসহ অন্য ভ্যারিয়্যান্টগুলোর বিরুদ্ধে পিলটির কার্যকারিতার প্রমাণ মিলেছে।

ইএমএ জানিয়েছে, বাড়িতে বসেই ফাইজারের পিলের মাধ্যমে কোভিডের চিকিত্সা চালানো যাবে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে—কোভিডে আক্রান্ত হওয়ার পর যে প্রাপ্তবয়স্কদের আলাদা করে অক্সিজেন সরবরাহের দরকার হয় না এবং যাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে, তারাই প্যাক্সলোভিড পিলের চিকিত্সা নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ