1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ফর্মূলা দিয়ে লাভ হবে না, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে : মোহাম্মদ নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৯৭ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ফর্মূলা দিয়ে লাভ কিছুই হবে না।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণতন্ত্রী পার্টি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণতন্ত্রী পার্টির প্রয়াত সভাপতি আজিজুল ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য আমিনুল ইসলাম বাদশা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের স্মরণে এই সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকে অনেক ফর্মূলা দিচ্ছেন। অনেক তত্ত্ব দিচ্ছেন। কোন লাভ হবে না। সংবিধান থেকে আমরা এক বিন্দুও সরবো না। সঠিক সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপিকে উদ্দেশ্যে করে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। ২০১৪ সালে নির্বাচন প্রতিরোধের অনেক চেষ্টা হলেও তা ব্যর্র্থ হয়েছে। ২০১৪ সালের নির্বাচন আটকাতে পারেননি এবারও পারবেন না।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪-দল ঐক্যবদ্ধ থেকে আমরা সঠিক ভাবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও ১৪-দল এক সাথে থাকবে। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে এক সাথে সরকারও গঠন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ