1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

ফটিকছড়িতে কবর থেকে গৃহপরিচারিকার মরদেহ উত্তোলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ১৪৯ Time View

46চট্টগ্রামের ফটিকছড়ির বাগান বাজারের ইউপি চেয়ারম্যান রুস্তম আলীর বাড়িতে নিহত গৃহপরিচারিকা শিরিন আক্তারের (২৯) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাগান বাজার ৮ নম্বর ওয়ার্ড রসুলপুরে জুলফু মিয়ার বাড়ির পেছনের পাহাড়ের ঢালে মাটি চাপা দেয়া শিরিনের মরদেহ তোলার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ভূজপুর থানা পুলিশের উপপরির্দশক হেলাল উদ্দীন ফারুকী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিরিনের মরদেহ তোলা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিমুল হায়দার ও ভূজপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এর আগে চেয়ারম্যান রুস্তমের বিরুদ্ধে শিরিনকে বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যার অভিযোগে নিহতের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে কোর্টে মামলা করেন। মামলায় চেয়ারম্যান রুস্তম আলী ও তার ছেলে সাইফুল ইসলামসহ ১১ জনকে আসামি করা হয়।

বাদীর অভিযোগ আমলে নিয়ে তা এফআইআর হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের ওসি ভূজপুরকে নির্দেশ দেন।

গত ৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মো. মশিউর রহমান এ আদেশ দেন। গত ২৭ অক্টোবর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও তা এত দিন গোপন রাখে ঘটনার সঙ্গে জড়িতরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ