1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১২ জুলাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ২০৬ Time View

রমনা থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

২০১৪ সালের ৫ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপককুমার দাস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

জেএ/

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ