1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল : তনুশ্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ Time View

‘মি টু’ আন্দোলনে শামিল হয়ে বলিউডের অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। যৌন হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খোলায় তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলে এবার বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছেন যে, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যখন ছিলেন তিনি, তার গাড়ির ব্রেক একাধিক বার খুলে নেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি দুর্ঘটনার কবলে পড়ে আহতও হয়েছিলেন। সুস্থ হয়ে উঠতে বেশ কয়েক মাস লেগেছিল তার।

এতেই শেষ নয়! বিষ খাইয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তনুশ্রী। তিনি দাবি করেছেন, এক পরিচারিকা ছিলেন তার বাড়িতে। সেই সময় প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন তিনি। তনুশ্রীর সন্দেহ, জলে কিছু মিশিয়ে দেওয়া হত।

অতীতে তনুশ্রী বলেছিলেন, তার ভাল-মন্দ কিছু হয়ে গেলে, তার দায় বর্তাবে অভিনেতা নানা পটেকর ও বলিউডের মাফিয়া বন্ধুদের উপর।

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনে গর্জে উঠেছিল বলিপাড়া। বিশিষ্ট অভিনেতা নানা পটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য, পরিচালক বিবেক অগ্নিহোত্রীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে খুনের চেষ্টার অভিযোগ জানিয়ে যেভাবে সরব হলেন তনুশ্রী, তাতে এই পর্বে নয়া মাত্রা যোগ করল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ