1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

প্রথম প্রান্তিকে প্রবাসী আয় ৩৫৫ কোটি ডলার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ১১৮ Time View

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বা প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা মোট ৩৫৫ কোটি ৫ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১১৭ কোটি ১৯ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এছাড়া আগস্টে প্রবাসীরা ১১৭ কোটি ৮৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ১২০ কোটি ডলার।

বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সূত্রে জানা গেছে, গত অর্থবছরের (২০১১-১২) প্রথম প্রান্তিকে মোট ২৯৬ কোটি ৮৭ লাখ ডলার পঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর চলতি বছর দেশে আসে ৩৫৫ কোটি ৫ লাখ ডলার, যা প্রায় ২০ শতাংশ বেশি।

ধারণা করা হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করার পর প্রবাসী আয় কয়েক মাস ধরে সন্তোষজনকভাবে অব্যাহত রয়েছে।

সূত্র মতে, গত অর্থবছরের জানুয়ারিতে সর্বোচ্চ ১২২ কোটি ১৪ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলতি অর্থ বছরের প্রবাসী আয় এক হাজার ৪০০ কোটি (১৪ বিলিয়ন) ডলার ছাড়িয়ে যাবে।

২০১১-১২ অর্থ বছরের প্রায় এক হাজার ৩০০ কোটি ডলার রেমিটেন্স আসে দেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ