1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৯৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে এক ইফতারের আয়োজন করেন।
ইফতারে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক ও সাংবাদিক, সংবাদ সংস্থা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি, লেখক, গায়ক এবং ক্রীড়া ব্যক্তিত্বরা যোগ দেন।
প্রধানমন্ত্রী ইফতারে অংশগ্রহণকারী অতিথিদের জন্য সাজানো টেবিলে টেবিলে গিয়ে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজ-খবর নেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া, ১৫ আগস্টে নৃসংশ হত্যাকা-ে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শহীদদের এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এমিরিটাস ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, বিচারপতি মেজবাহ উদ্দিন, এটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রফেসর ডা. মোদাচ্ছের আলী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ডা. রুহুল হক এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষিবিদ আমিরুল ইসলাম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিলবাকী নদভী মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
পেশাজীবী সমন্বয়ক পরিষদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএ ও সেক্টরস কমান্ডার ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবন্দ ইফতারে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ