1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

পেরুতে জোড়া ভূমিকম্পে নিহত পাঁচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮৩ Time View

পেরুর রাজধানী লিমার পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চল জুনিনে পরপর দুটি ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পেরুর জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার রাতে ৫.১ ও ৩.৭ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন—এ আশঙ্কায় উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট-নির্বাচিত কেইকো ফুজিমোরি বলেন, “জুনিনে সংঘটিত এই ভূমিকম্পের পরিণতিতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করছি।”

পেরুর জাতীয় সিভিল ডিফেন্স ইনস্টিটিউটের প্রধান লুইস ভাসকেজ জানান, প্রাথমিক হিসাবে অন্তত ৪৮টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং আরও ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, যাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় রেডিও স্টেশন এক্সিটোসা জানিয়েছে, ভূমিকম্পে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের খবরে, দেশটির সিভিল ডিফেন্স প্রধানের বরাতে মৃতের সংখ্যা ছয়জন বলা হয়েছে।

লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের চুপাকা শহরসহ আশপাশের এলাকায় অধিকাংশ ঘর কাঁচা মাটির ইট বা অ্যাডোব দিয়ে নির্মিত হওয়ায় সেগুলো সহজেই ধসে পড়ে। এন টেলিভিশনকে চোঙ্গোস বাজোর এক বাসিন্দা বলেন, “ভূমিকম্পে আমাদের ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে অনেক অ্যাডোব ঘর ভেঙে পড়েছে।”

উল্লেখ্য, পেরু ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামে পরিচিত ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্প ঘটে। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ২৪ কিলোমিটার এবং দ্বিতীয়টির ১৮ কিলোমিটার। তবে ইউরোপীয়-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রথম ভূমিকম্পটির মাত্রা ৫.৬ বলে প্রাথমিকভাবে ধারণা করেছিল। সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ