1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

পৃথিবীর সবচেয়ে ছোট অমূল্য পদ্ম ফুল গাছ- চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪
  • ২২৮ Time View

পৃথিবীর সবচেয়ে দুর্লভ গাছ সমূহের একটি ছোট অমূল্য পদ্ম ফুল গাছ! সম্প্রতি লন্ডন থেকে এই দুর্লভ গাছ চুরি হয়ে গেছে।

লন্ডনের Royal Botanic Gardens at Kew থেকে বৃহস্পতিবার এই দুর্লভ ফুল গাছ চুরি হয়ে যায়। Kew এর বাগান হচ্ছে পৃথিবীর দ্বিতীয় কোন বাগান যেখানে এই বিরল প্রজাতির পদ্ম গাছ এর চাষ হয়। এই গাছ বেড়ে উঠার জন্য বিশেষ তাপমাত্রার দরকার হয় যা প্রকৃতিতে বর্তমানে পর্যাপ্ত নেই ফলে দিনে দিনে এই গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

প্রাকৃতিক পরিবেশে সর্বশেষ এই গাছ দেখা গিয়েছিল ১৯৮৭ সালে। এর পর এর জন্য পর্যাপ্ত আবহাওয়া অনিশ্চিত হয়ে যাওয়াতে প্রকৃতিতে বিরল প্রজাতির এই ছোট পদ্ম আর পাওয়া যায়নি।

বর্তমানে লন্ডনের Kew বোটানিক্যাল বাগানে মাত্র ৩০টি ছোট পদ্ম ফুলের গাছ রয়েছে তবে চুরি হয়ে যাওয়া গাছটিতেই কেবল সাদা রঙের ফুল ফুটে। সাদা ফুলে হলুদ রঙের পুস্পস্থবক ছিল। সম্পূর্ণ ফুলটি মানুষের হাতের নখের চেয়ে সামান্য বড়। এই বিরল প্রজাতির পদ্ম গাছ ভবিষ্যতে বংশ বিস্তার করতে হলে অবশ্যই এতে ফুল আসতে হবে। বিজ্ঞানিরা খুব কষ্টে আবহাওয়া নিয়ন্ত্রণ করে অবশেষে কেবল এই একটি গাছেই ফুল আনতে সক্ষম হয়েছিলেন।

ফুল সহ গাছটি চুরি যাওয়ার বিষয়ে স্থানীয় বাগানের গবেষকরা বলেন, “এসব গাছ আলাদা আলাদা পটে বিশেষ তাপমাত্রা এবং অবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে চাষ করা হচ্ছিল, যে বা যারা এই কাজ করেছে তাদের ধারণা নেই তারা কি অমূল্য সম্পদ চুরি করেছে। যে উদ্দেশ্য নিয়েই চুরি করা হউক না কেন চোরদের পক্ষে বিরল এই গাছ বাঁচিয়ে রাখা সম্ভব হবেনা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ