1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

পুষ্পার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন আল্লু অর্জুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৩৪ Time View

ক্যারিয়ারের প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন তেলুগু অভিনেতা আল্লু অর্জুন। ২০২১ সালে মুক্তি পাওয়া পুষ্পা: দ্য রাইজের জন্য মর্যাদার এ পুরস্কার পেলেন তিনি। এছাড়া তেলুগু ইন্ডাস্ট্রি থেকে ইতিহাস সৃষ্টি করা আরআরআর জনপ্রিয়তা (পপুলার) ক্যাটাগরিতে জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার।
আজ বৃহস্পতিবার ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।
ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছে রকেট্রি। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াওয়ারিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনিও প্রথমবার এ সম্মানজনক পুরস্কার জিতলেন।
আল্লু অর্জুনের সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জেতা তেলুগু ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ব্যাপারই বটে। এই ইন্ডাস্ট্রির আর কোনো অভিনেতা আগে কখনো জেতেনি এই পুরস্কার। সেই হিসেবে ইতিহাসই গড়লেন আল্লু।
এদিকে, মিমির জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। দ্য কাশ্মীর ফাইলসের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পল্লবী যোশি। সেরা সেরা শিশু শিল্পী বাভিন রাবারি, চেল্লো শোর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ