1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

পুতিনের নির্দেশেই প্রিগোজিনের হত্যা : সাবেক সিআইএ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৯৩ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক সাবেক সিআইএ কর্মকর্তা। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে অনুসারে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মস্কো স্টেশনের সাবেক প্রধান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমার কোনো সন্দেহ নেই যে এ কাজ পুতিনের নির্দেশেই হয়েছে।
ড্যানিয়েল হফম্যানের মতে, গত জুনে ভাগনার প্রধান প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর প্রেসিডেন্ট পুতিন তাকে গ্রেপ্তার না করে মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন, যাতে প্রিগোজিন স্বাধীনভাবে চলাচল করতে পারেন। আর সেই সুযোগে তাকে হত্যা করা যায়।
সাবেক সিআইএ কর্মকর্তা আরও বলেন, ‘এটি পুতিনের নিরাপত্তার প্রশ্ন। যাকে গত জুনে বিশ্বাসঘাতক বলা হয়েছিল তাকে আর কতদূর পর্যন্ত গ্রহণ করা যায়।
বুধবার (২৩ আগস্ট) রাশিয়ার তেভের অঞ্চলে বিমান বিধ্বস্তে মারা যান ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত হয়েছেন। বিমানটিতে তিনি ছাড়াও আরও ৯জন যাত্রী ছিলেন। এদের মধ্যে তিনজন ছিলেন ক্রু সদস্য। বিমানটি বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনার শিকার প্রাইভেট জেটটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। তেভের অঞ্চলের উত্তর-পশ্চিমের খুজেনকিনো গ্রামের কাছেই এই বিমান দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ