1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রোল বোমা হামলা: ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের রাস উৎসব জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই মারা গেছেন অভিনেতা সোহেল খান নওয়াজউদ্দিন-দিয়ার নতুন সিরিজ ও ইন্সটাগ্রাম পোস্ট: ক্ষোভ নাকি প্রচার কৌশল? চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের রাস উৎসব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের উৎসবে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের এ উৎসবের সমাপ্তি ঘটে। এ সময় হাজারো হিন্দুধর্মাবলম্বী পুণ্যার্থী পাপমুক্তি ও মনোবাসনা পূরণের আশায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন।

এর আগে রোববার (২২ নভেম্বর) দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার (২৩ নভেম্বর) রাতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মূল আয়োজন সম্পন্ন হয়। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে সুন্দরবনের আলোরকোলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার পুণ্যস্নানের আগে ভক্তরা মন্দিরে মানত পরিশোধ করেন। পরে ধর্মীয় রীতি অনুসারে পুণ্যস্নানে অংশ নেন তাঁরা।

উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

উৎসবস্থল ও আশপাশের বনের বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয় টহল। পাশাপাশি হরিণসহ বন্য প্রাণী শিকার ও বনদস্যুদের তৎপরতা ঠেকাতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ বছর রাস উৎসবে হিন্দুধর্মাবলম্বী প্রায় ১০ হাজার তীর্থযাত্রী অংশ নেন। মঙ্গলবার সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের নোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।’

তিনি আরও বলেন, ‘খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। হিন্দুধর্মাবলম্বীরা তাঁদের ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করেছেন। স্নান শেষে লঞ্চ, ট্রলার ও নৌকায় করে নির্ধারিত পথে পুণ্যার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ