1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

পাহাড়ে অশান্তির পেছনে বিএনপি-জামায়াতের হাত: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মে, ২০১৮
  • ১৩১ Time View

রাঙ্গামাটির নানিয়ারচর ইউপি চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিকের পাঁচ নেতাকর্মী নিহতের মাধ্যমে পাহাড়কে অশান্তির যে চেষ্টা চলছে সেখানে বিএনপি-জামায়াতের হাত আছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পাহাড়ে এই রক্তপাতের পেছনে বিএনপি-জামায়াত ঢুকে পড়ার ইঙ্গিত আমরা পেয়েছি। তারা কোটা সংস্কারে ঢুকেও ব্যর্থ হয়েছিল।’

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের এস এস খালেদ সড়কের লেডিস ক্লাবে মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলের বর্ধিত সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে চলছে। সেখানে হঠাৎ করেই পাহাড়ে লাশের রাজনীতি শুরু হয়েছে। পাহাড়ে এই রক্তপাতের পেছনে বিএনপি-জামায়াত ঢুকে পড়ার ইঙ্গিত আমরা পেয়েছি। তারা কোটা সংস্কারে ঢুকেও ব্যর্থ হয়েছিল। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতকরণ, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এতে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ