1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

পার্থে প্রাণের ছোঁয়া পেলো ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২
  • ২২৮ Time View

টেস্টে ধবলধোলাই (৪-০) হওয়ার পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। জয় পেতে মরিয়া মহেন্দ্র সিং ধোনির দল ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। হারের বৃত্তে আটকে পড়া বিশ্বচ্যাম্পিয়নরা ৪ উইকেটে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

শ্রীলঙ্কা ইনিংস: ২৩৩/৮ (ওভার ৫০)
ভারত ইনিংস: ২৩৪/৬ (ওভার ৪৬.৪)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী

পার্থে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি উদ্বোধোনী জুটি। দলীয় ১২ রানের মাথায় জহির খানের বলে শচীনের হাতে ধরা পড়েন উপুল থারাঙ্গা।

দ্বিতীয় উইকেট প্রাথমিক ধাক্কা সামাল দেন তিলকারতেœ দিলশান ও কুমার সাঙ্গাকরা। এই জুটিতে আসে ৬২ রান। ব্যক্তিগত ৪৮ রানে সাজঘরে ফেরেন তিলকারতেœ দিলশান। শেষপর্যন্ত দিনেশ চান্দিমালের ৬৪ রানের কল্যাণে সব উইকেট হারিয়ে ২৩৩ করে শ্রীলঙ্কা। রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও জহির খান শিকার করেন দুই উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে ধাক্কা খায়। নিজের নামের পাশে ১০ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন বীরেন্দ্র শেবাগ। দ্বিতীয় উইকেটে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি ব্যাটিং নৈপুণ্যে ম্যাচে ফেরে ভারত। ৪৮ রানে আউট হন লিটলমাস্টার। আর দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে শচীনের সঙ্গী হন কোহলি (৭৭)।

ভারতীয় দল শঙ্কা মুক্ত হয় ষষ্ঠ উইকেট জুটির প্রত্যয়ী ব্যাটিংয়ে। এই জুটিতে রবীন্দ্র জাদেজার ২৪ ও ম্যাচ সেরা রবিচন্দ্রন অশ্বিনের ৩০ রানের সুবাদে জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত।

কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। এই সিরিজের প্রথম পর্বে হবে ১২ টি ম্যাচ। যে দুটি দল ফাইনালে উঠবে দ্বিতীয় পর্বে তাঁরা পরস্পর মুখোমুখি হবে তিনবার। সিরিজে ফাইনাল হবে ৮ মার্চ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ