1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

পাকিস্তানে মেয়েকে পুড়িয়ে মারায় মায়ের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১৪২ Time View

পাকিস্তানে আবারো অনার কিলিংয়ের স্বীকার হলেন এক নারী। পালিয়ে বিয়ে করায় ওই নারীকে পুড়িয়ে মেরেছেন তার মা। লাহোরে এই নির্মম ঘটনা ঘটেছে। প্রায় ছয় মাস পর সোমবার ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত তরুণীর মাকে কারাদণ্ড এবং তরুণীর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে স্থানীয় একটি আদালত। খবর এনডিটিভির।

জিনাত রফিক (১৮) নামের ওই তরুণী পরিবারের অসম্মতিতে তার প্রেমিককে বিয়ে করেছিলেন। বিয়ের এক সপ্তাহ পর গত বছরের জুনে ওই তরুণীর বাড়িতে গিয়ে তার মা জানায় তারা এই বিয়ে মেনে নিয়েছে। বিয়ের অনুষ্ঠানের কথা বলে মেয়েকে বাড়িতে আসার অনুরোধ করেন মা পারভিন বিবি।

মায়ের এসব কথা প্রথম দিকে জিনাতের বিশ্বাসই হচ্ছিল না। কারণ তার স্বামী হাসান খানকে তার মা বা পরিবারের কেউই মেনে নেবেন না এটা তিনি আগে থেকেই জানতেন। হাসান তার সহপাঠী ছিলেন। পরিবারের সম্মতি না পেয়েই বাড়ি থেকে পালিয়েছিলেন তারা।

তার মা এও জানিয়েছিলেন যে, পরিবারের সবাই জিনাতকে ক্ষমা করে দিয়েছেন। তাই পারিবারিকভাবেই তারা একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে চায়।

জিনাত পুরোপুরি বিশ্বাস করতে না পারলেও মায়ের কথা মেনে নিয়েছিলেন। কিন্তু তার জন্য বাড়িতে কি অপেক্ষা করছিল তিনি জানতেন না।

তার বাড়িতে কোনো উৎসবের আয়োজন করা হয়নি। আসলে তার মা আর ভাই আনিস রফিক তাকে হত্যা করার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বাড়িতে যাওয়ার পর তার মা এবং ভাই মিলে তাকে মারধর করেন। এরপর জিনাতকে দড়ি দিয়ে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরে ফেলা হয়।

মেয়েকে হত্যার পর পারভিন বিবি বাড়ির বাইরে বেড়িয়ে এসে চিৎকার করে বলতে থাকেন, ‘খারাপ আচরণ আর পরিবারের সম্মান নষ্ট করার কারণে আমি আমার মেয়েকে মেরে ফেলেছি।’

এর পরপরই পারভিন বিবি এবং আনিস রফিককে গ্রেফতার করে পুলিশ। পারভিন বিবি পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে বলেছেন, যা করেছেন তার জন্য কোনো অনুশোচনা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ