1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

পাকিস্তানের মূল ভূখণ্ডেও বোমা ফেলেছে ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৮ Time View

বালাকোট পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি শহর। নিয়ন্ত্রণরেখা থেকে এর দূরত্ব ৩১ মাইল, অর্থাত্‍ ৫০ কিমি। ফলে শুধু পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেই নয়, বরং পাকিস্তানের নিজের মাটিতেও বোমা বর্ষণ করেছে ভারতীয় যুদ্ধবিমান।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার জবাবে ফের সীমান্ত অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালালো ভারত। মিরাজ ২০০০ বিমানের সাহায্যে ক্রমাগত হামলা চালায় ভারতীয় বিমান সেনারা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ভারতীয় যুদ্ধবিমান।

খাইবার পাখতুনখাওয়ার বালাকোটেও বড়়সড় বিস্ফোরণ ঘটায়।

পাকিস্তান সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর ট্যুইট করে দাবি করেছেন, ‘ভারতীয় বিমান সেনারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল। পালটা জবাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তানি বিমানসেনারা। বাধ্য করা হয়েছে ভারতীয় যুদ্ধ বিমানকে ফিরে যেতে।’

তিনি আরও জানিয়েছেন, ‘মুজাফফরাবাদ-এর দিক থেকে পাকিস্তানে ঢোকে ভারতীয় যুদ্ধবিমান।’

ভারতের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে ভারতীয় বিমান সেনা সূত্রের খবর সন্ত্রাসবাদী ঘাঁটিতে ১০০০ কেজি বোমা ফেলা হয়েছে। মোট ৬টি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢোকে।

ভারতীয় সেনা সূত্রের খবর বালাকোট, চাকোটি, মুজাফফরাবাদে যে সন্ত্রাসবাদী ঘাঁটি ছিল, তা ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমান সেনারা। জইশ-এর আলফা-৩ কনট্রোল রুমও উড়িয়ে দিয়েছে ভারতীয় যুদ্ধবিমান।

হামলার পর বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে বলেছেন ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের মূল ভূখণ্ডে হানা দেয়নি। তার ওই টুইটের জবাবে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক মোশারফ জাইদি পাল্টা টুইট করে জানান, ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের মূল ভূখণ্ডেই হামলা করেছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ