1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

পল্লীকবির আসমানীকে আরো কিছুদিন হাসপাতালেই থাকতে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ২০২ Time View

“পল্লীকবি জসিম উদ্দিনের আসমানীর অবস্থা সংকটাপন্ন, সেরে ওঠার সম্ভাবনা একেবারে নেই এটাও বলা ঠিক হবে না” বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল মজিদ।

একান্ত আলাপকালে তিনি বলেন, “উচ্চ ক্ষমতাসম্পন্ন বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী তাকে আরো কিছুদিন হাসপাতালে রাখা হবে। মেডিসিন বিভাগের ডিন প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হবে। এছাড়া আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ জন্য আসমানীকে আরো বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

সরেজমিন দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের কার্ডিয়াক ইমার্জেন্সি বিভাগের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। বি-১১ বেডে মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন পল্লীকবি জসীম উদ্দিনের আসমানী। পাশে তার দুই মেয়ে ও এক নাতি।

এব্যাপারে তার মেয়ে জাহেরা বেগম জানান, “ফরিদপুর জেলার কতোয়ালি থানাধীন রসুলপুর থেকে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আম্মাকে এখানে ভর্তি করা হয়।”

আসমানীর নাতি হাবীবের কাছে তার নানুর কাছে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আজ (শনিবার) সার্বিক অবস্থা নিয়ে ডাক্তারদের বোর্ড বসেছিলো। তাদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা হবে। তারা ছাড়পত্র দিলে নানুকে বাড়িতে নিয়ে যাবো।

এ বিষয়ে মেডিক্যাল বোর্ডের সদস্যরা হচ্ছেন, মেডিসিন বিভাগের ডিন প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. একেএম আনোয়ারুল ইসলাম, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. আনোয়ার উল্লাহ, ন্যাস্ট্রলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. রফিকুল আলম এবং প্রফেসর ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ