1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

পদোন্নতি পাওয়া ২১ এসপিকে বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পাওয়া ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন পুলিশ অধিদপ্তরের সুফিয়ান আহমেদকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের এসপি, ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের মো. নাজিমুল হককে পিরোজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ওয়াহিদুল হক চৌধুরীকে বান্দরবানের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ বেলায়েত হোসেনকে সাতক্ষীরার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ঢাকার পুলিশ স্টাফ কলেজের মো. জাহাঙ্গীর আলমকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং ঢাকার বিশেষ শাখার (এসবি) ড. এস এম ফরহাদ হোসেনকে কুষ্টিয়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) মো. আবদুল্লাহ আল-মামুনকে কক্সবাজারের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ঢাকার পুলিশ স্টাফ কলেজের মো. নূরুল আমীন হাওলাদারকে বরিশালের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আ স ম শামসুর রহমান ভুঁঞাকে নওগাঁর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) মো. মাহফুজ্জামান আশরাফকে লালমনিরহাটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মো. জসিম উদ্দীনকে ফরিদপুরের নৌপুলিশ ইউনিটে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ও পুলিশ অধিদপ্তরের মো. শাহরিয়ার আলীকে ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

পিবিআইয়ের মো. বেলাল হোসেনকে বগুড়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মো. রবিউল ইসলামকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে, রংপুর মহানগর পুলিশের মো. আবদুল্লাহ আল ফারুককে নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ অধিদপ্তরের মো. আনোয়ার জাহিদকে ঢাকার পুলিশ টেলিকমে, ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ের মোহাম্মদ সাঈদুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ঢাকার পুলিশ স্টাফ কলেজের মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদারকে জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও বরিশালের আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. শাহজাহানকে দিনাজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ