1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৮৩ Time View

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে নোয়াখালী স্টুডেন্টস ফোরাম অব ঢাকা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৪ সালে মুসফিক কমিটি কর্তৃক মন্ত্রিপরিষদের নিকট সুপারিশে নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের প্রস্তাব করা হয়েছিল। যা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। বর্তমান মানচিত্রে বৃহত্তর নোয়াখালীর আয়তন (নোয়াখালী ৪ হাজার ২০২ দশমিক ৭০ বর্গ কিলোমিটার, ফেনী ৯২৮ বর্গ কিলোমিটার, লক্ষ্মীপুর ১ হাজার ৪৪০ বর্গকিলোমিটার) ৬ হাজার ৫৭০ দশমিক ৭ বর্গকিলোমিটার।

বক্তারা আরও বলেন, ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বৃহত্তর নোয়াখালীর জনসংখ্যা ৫৬ লাখ ২৫ হাজার ৭৩১ জন। বৃহত্তর নোয়াখালী এবং আশে পাশের প্রায় ১ কোটি মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে এবং সংস্কৃতিও প্রায় একই রকম।

সম্প্রতি ‘কুমিল্লা বিভাগ’ গঠনের প্রক্রিয়া চলছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রস্তাবণায় বৃহত্তর নোয়াখালীকে কুমিল্লা বিভাগের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হচ্ছে যা এ অঞ্চলের  মানুষ কখনই মেনে নেবে না।

আয়োজক সংগঠনের সভাপতি আরিফিন জুবায়ারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইমরান রাসেল, নোয়াখালী জেলা সমিতির সভাপতি শাহবুদ্দীন আহমেদ, বেঙ্গল গ্রুপের  ভাইস চেয়ারম্যান জসীম উদ্দীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ