1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ৬৬ Time View

সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ জুন) ঢাকার সাইবার ট্রাইবুনালের আস্ সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন করেছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানান। ইথুন বাবুর আইনজীবী ফারুক আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালিয়ে দিয়েছে’।

নোবেলের এমন স্ট্যাটাস ইথুন বাবুর ভক্তশ্রোতা, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীরা দেখতে পেয়ে তাকে অবগত করেন। পরে গত ২ মে তিনি হাতিরঝিল থানায় মামলা করতে যান। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে সাধারণ ডায়েরি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ