1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

নেপালে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৮৭ Time View

52নেপালের উত্তরাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলা সাপতারিতে এ সংঘর্ষ হয়। খবর হিমালয়ান টাইমস।

শনিবার রাত ১০ টার দিকে ইউনাইটেড ডেমোক্রেটিক মাধেশি ফ্রন্ট দলের কর্মীরা জেলার ভারদাহা ও রুপানি এলাকায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে দুজন নিহত হয়।

জেলা পুলিশের প্রধান কর্মকর্তা ভীম ধাকাল বলেন, পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা সহিংস হয়ে হামলা চালালে পুলিশ বাধ্য হয়ে তাদের ওপর গুলি চালায়।

সংবিধান সংশোধন করাকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর থেকে দেশটিতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটিতে বিক্ষোভের কারণে ভারত থেকে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। নেপালে জ্বালানী ও চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। ফলে দেশটিতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুন জরুরি সরবরাহে বাধাদান বন্ধের জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ