1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী আসছেন কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৬ Time View

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশের প্রতি নেপালের জনগণের শুভেচ্ছার নিদর্শন দেখাতেই তার এ সফর।

সফরসূচি অনুসারে নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার পৃথক বৈঠক হবে।

বিদ্যাদেবী ভান্ডারী ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর স্মারক বক্তব্য দেবেন।

নেপালের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি সই হবে। তার মধ্যে আছে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতা চুক্তি। এসব চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ